তাজা খবর
বিজ্ঞাপন

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নি/হ/ত-১ আ/হ/ত ২০জনের বেশি।

Desk Editor ১৮ দিন আগে | ১০:৩৬ AM

‎সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নি-হত-১ আহত ২০জনের বেশি।

 

এরশাদুল হক জেলা প্রতিনিধি সুনামগঞ্জ:

 

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জানীগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নি-হত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২০ জনের বেশি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

‎সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট হাইওয়ে সড়কের জানীগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎প্রাথমিক তথ্য অনুযায়ী, সানজিদ এন্ড সামাইরা পরিবহন নামের বাসটি সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৮৮১।

‎জানীগাঁও এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

 

তার মধ্যে শিউলী রাণী উলটে থাকা বাসের নীচে পড়ে আটকে যান। স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস এসে মেশিনের সাহায্যে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

 

বিজ্ঞাপন

‎এ ঘটনায় প্রায় ২০ জনের ও বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে

আহত সবাই সদর হাসপাতালে চিকিৎসা দিন রয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ