তাজা খবর
বিজ্ঞাপন

সেনাসদরে চ্যাম্পিয়ন সেনা ক্রীড়াবিদদের সাথে সেনাবাহিনী প্রধানের মতবিনিময়

Nayem Hasan Nirob Sirajganj 1 hour আগে | ০৭:৪২ PM

সেনাবাহিনী প্রধানের সঙ্গে ২০২৬ সালে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্রীড়া দলের খেলোয়াড়দের ফটোসেশন ও মতবিনিময়

 

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ (বুধবার): জাতীয় ও আন্তঃবাহিনী পর্যায়ে ২০২৬ সালে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়া দলসমূহের খেলোয়াড়দের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে গত ২৭ জুলাই ২০২৬ তারিখে সেনাসদরে এক ফটোসেশন ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। এসময় তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে অনুশীলন অব্যাহত রাখার আহ্বান জানান। পরবর্তীতে তিনি বিভিন্ন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ