তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে বৃদ্ধা হ’ত্যার রহস্য উদ্ঘাটন, ৪২ ঘণ্টায় নাতি গ্রে’প্তার।

Desk Editor 13 hours আগে | ০৬:৫৭ AM

চাঁদপুরে বৃদ্ধা হ’ত্যার রহস্য উদ্ঘাটন, ৪২ ঘণ্টায় নাতি গ্রে’প্তার

 

অনলাইনে জুয়ায় হেরে টাকা পরিশোধ করতে নানিকে হত-্যার পরিকল্পনা, আদালতে স্বীকারোক্তি

 

 

মহসিন হোসাইন, চাঁদপুর:

বিজ্ঞাপন

 

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় ভাড়া বাসা থেকে বৃদ্ধা লুৎফর নাহারের (৬৫) মর-দেহ উদ্ধারের ঘটনায় হত-্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নি-হতের নাতি মোঃ সিয়াম প্রধানীয়া (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর তা পরিশোধের জন্য সে এ হত-্যাকাণ্ড ঘটায়। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে সে।

 

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) সন্ধায় চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সাততলার একটি কক্ষ থেকে লুৎফর নাহারের মর-দেহ উদ্ধার করা হয়। তিনি ওই মাসের ১ তারিখ থেকে বাসাটিতে ভাড়া থাকতেন এবং সেখানে একাই বসবাস করতেন। দুর্বৃত্তরা তাঁর হাত-পা বেঁধে গলা কেটে হত-্যা করে।

বিজ্ঞাপন

 

এ ঘটনায় নি-হতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার (৩৬) বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত-্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন রিকাবদার।

 

বিজ্ঞাপন

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে হত-্যাকাণ্ডে জড়িত হিসেবে নি-হতের নাতি সিয়ামকে শনাক্ত করে। পরে রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সিয়াম হত-্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। সে নি-হতের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে এবং মুছরিহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

 

জিজ্ঞাসাবাদে সে জানায়, অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর সেই টাকা পরিশোধের জন্য হত-্যার পরিকল্পনা করে। ঘটনার দিন কৌশলে নানির ভাড়া বাসায় প্রবেশ করে তাঁর হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত-্যা করে। পরে তাঁর গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

 

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরা কমপ্লেক্সের সাততলার টয়লেটের পাইপের ভেতর থেকে হত-্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া তার নিজ বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে নি-হতের স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করে জব্দ করে পুলিশ।

 

পরবর্তীতে গ্রেপ্তার সিয়ামকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত-্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

বিজ্ঞাপন

 

চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলা দায়েরের ৪২ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ