তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড় আটোয়ারীতে সর্ববৃহৎ পুরাতন মোটরসাইকেল হাট

Nayem Hasan Nirob Sirajganj ৫৫ দিন আগে | ১০:০১ PM

পঞ্চগড় আটোয়ারীতে সর্ববৃহৎ পুরাতন মোটরসাইকেল হাট।

পঞ্চগড় থেকে ইভেন এর তথ্য চিত্রে বিস্তারিত

 

পুরোনো মোটরসাইকেল সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে।বিক্রেতারা তাদের মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন, ক্রেতারা তা ঘুরে ঘুরে দেখছেন। পছন্দ হলেই করছেন দর-কষাকষি। এটি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পল্লি বিদ্যুৎ মোড়। হাটটি বসে প্রতি সপ্তাহে এক দিন শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।

বিজ্ঞাপন

। এখানে ২০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা দামের মোটরসাইকেল পাওয়া যায়। দূর-দূরান্ত থেকে ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীরা এসে ভিড় জমায় এই হাটে। এটিই হলো উত্তরবঙ্গের বৃহৎ পুরোনো মোটরসাইকেলের হাট। হাটে এখনো কোনো বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ কারণে এ হাট আকৃষ্ট করেছে ক্রেতা-বিক্রেতাদের।


সরেজমিনে হাট ঘুরে দেখা গেছে, এ হাটে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের, মডেলের ৫০ থেকে ১৫০ সিসির ব্যবহৃত মোটরসাইকেল পাওয়া যায়।
হাট কর্র্তৃৃপক্ষ জানায়, এই হাটটি দেওয়ার বেশি দিন হয়নি,একজন বিক্রেতা তার মোটরসাইকেল বিক্রি করতে তাকে অনেক সিন্ডিকেট ও হয়রানির শিকার হতে হয়, হয়রানি যাতে না হয় ও সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্যই এই আমার প্রচেষ্টা।

বিজ্ঞাপন


স্থানীয় ব্যবসায়ী আনোয়ার বলেন, এই হাটে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিরাপদ। এখান থেকে মোটরসাইকেল কিনতে কোন ধরণের ঝুঁকি নেই। হাট কর্তৃপক্ষ মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাচাই করে ক্রয়-বিক্রয় করে থাকেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ