তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জের তাড়াশে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় সেলাই মেশিন, বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

​সোমবার (২০ জুলাই ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
এ জেড এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ​শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা বিএনপি সহ-সভাপতি, ​মো. জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ​মো. দুলাল আহমেদ, উপজেলা ছাত্রদল সদস্য সচিব
​মো. শাহাদাত খন্দকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

​চলতি ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ থেকে এই কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়,​শিক্ষার্থীদের বাইসাইকেল ৪৩টি ​সেলাই মেশিন, ৩১টি
​প্রাথমিক স্তরের শিক্ষাবৃত্তি: ১৫৩ জন শিক্ষার্থী
​মাধ্যমিক স্তর (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) শিক্ষাবৃত্তি ৬১ জন শিক্ষার্থী।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, বর্তমান সরকারের বিশেষ উদ্যোগের ফলে সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান দ্রুত উন্নত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সেলাই মেশিন বিতরণের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ