নিজস্ব প্রতিবেদক | মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে পূর্ব ব্রেজেরহাটি শেখপাড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাহিদ মাসুম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পূর্ব ব্রেজেরহাটী এলাকার বাসিন্দা রাজিব মিয়া (৩৩), পিতা-আউয়াল শেখকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে জেলা পুলিশের কন্ট্রোল রুমের ০১৩২০-০৯৪২৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।