চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
ডেস্ক রিপোর্ট:
আজ ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০:০০ টায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর জুলাই/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি চুরি, ছিনতাই, মা-দক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কঠোর নির্দেশ দেন। সভায় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

রেফারী হিসেবে দায়িত্ব পালন এবং খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় কনস্টেবল/৬১২১ মোঃ জাকির হোসেন জনিকে সম্মাননা প্রদান করা হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২য় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ)-২০২৬-এ গত ০১-০৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রেফারী হিসেবে দায়িত্ব পালন করে তিনি সার্টিফিকেট অর্জন করেন।

এছাড়া, ভারতের রাঁচি, ঝাড়খণ্ডে অনুষ্ঠিত ২য় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২৬-এ গত ১৪-২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করে ২য় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। এ অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ বর্তমানে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে কর্মরত কনস্টেবল/৬১২১ মোঃ জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন সিএমপি কমিশনার মহোদয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ।