তাজা খবর
বিজ্ঞাপন

বিকল ডুবন্ত ব-াল্কহেডে সাগরে ভাসছিলেন ৪ শ্রমিক, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

ডেস্ক রিপোর্ট

 

২২ জুলাই ২০২৬ বুধবার সকাল ১০. ১১ ঘটিকায় সন্দ্বীপ কুমিরা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে রনি নামে একজন শ্রমিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তারা চারজন একটি পাথর বোঝাই ইঞ্জিনচালিত ব-াল্কহেডযোগে সিলেট থেকে রওনা দেন কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। সন্দ্বীপ পার হয়ে কিছুদূর যাওয়ার পর বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে ব-াল্কহেডের ভেতর পানি ঢুকতে থাকে এবং পানিতে ডুবে ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল অর্ধডুবন্ত ব-াল্কহেড নিয়ে সাগরে তারা চারজন শ্রমিক ভাসছিলেন।

 

বিজ্ঞাপন

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য কোষ্টগার্ড কন্ট্রোলরুমে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল ময়না এবং বিষয়টি সংশ্লিষ্ট কোষ্টগার্ড স্টেশনের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপা-চার এসআই মীর মাজহারুল ইসলাম।

 

সংবাদপ্রাপ্ত হয়ে সন্দ্বীপ কোষ্টগার্ডের একটি উদ্ধারকারী দল সন্দ্বীপ থেকে ৯. ২৬ কি.মি (৫ ন-টিক্যাল মাইল) দূরত্বে গভীর সমুদ্র এলাকা থেকে সমুদ্রে ভাসমান অবস্থায় ৪ শ্রমিককে উদ্ধার করে নিরাপদ স্থানে এনে তাদের মালিকের কাছে বুঝিয়ে দেয়। ইতোমধ্যে পাথরবোঝাই ব-াল্কহেডটি নিমজ্জিত হয়ে যায়। সন্দ্বীপ কোষ্টগার্ডের পেটি-অফিসার নজরুল ইসলাম ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ