তাজা খবর
বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

Md. Mohashin Hossain Chandpur ৪ দিন আগে | ১০:০৬ PM

যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বর্তমান আহবায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজিব এর কন্যা ও নাতি-নাতনি, দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মকন মিয়ার পুত্র ও যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক ডা: শেখ মনসুর আহমদ এর সহধর্মিনী ও কন্যা সন্তানসহ মোট তিন জন লন্ডনের কলচেষ্টার সিটির পার্শ্ববর্তী ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এক মর্মান্তিক দূর্ঘটনায় পানিতে ডুবে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের মৃত-্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, এ ধরণের মর্মান্তিক মৃত-্যুতে তাদের পরিবার-পরিজনদের প্রতি শোক জানানোর ভাষা নেই। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব শোকবার্তায় তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ