তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে চোরাই ২ অটোরিকশা ও ৬ ব্যাটারিসহ আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Liton mahmud ১ দিন আগে | ০৭:০১ PM

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার পূর্ব হাঁসাড়া এলাকার বাসিন্দা আব্দুল আজিজের বাড়ির নিচতলায় থাকা গ্যারেজ থেকে গত ২৫ জুলাই দিবাগত রাতে তালা ভেঙে দুটি অটোরিকশা ও কয়েকটি ব্যাটারি চুরি হয়। পরদিন ভোরে ফজরের নামাজের জন্য উঠে তিনি গ্যারেজের তালা ভাঙা এবং অটোরিকশা ও ব্যাটারি চুরি হওয়ার বিষয়টি দেখতে পান। পরে এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় শ্রীনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে। অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা মোড় এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সদস্য মোক্তার (৪২), মো. সাইফুল (৪৬) ও মাহফুজ (২০)-কে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গ্যারেজ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ