নিজস্ব প্রতিবেদক:
আনোয়া ইসলাম আলিম মাদ্রাসা, সদর চাঁদপুর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আজ ২৬ জুলাই ২০২৬. মাদ্রাসা প্রাংগনে অধ্যক্ষ জনাব মাওলানা জিয়া উদ্দিন খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার চাঁদপুর জনাব মোহাম্মদ রুহুল্লাহ এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি জনাব খলিলুর রহমান গাজী। মাদ্রাসার অভিভাবক, শিক্ষক মন্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। সভায় জেলা শিক্ষা অফিসার
মাদ্রাসার শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন, প্রাইম মিনিষ্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বাস্তবায়নের জন্য ক্রীড়া কমিটি গঠন, শিক্ষার্থীদের খেলাধুলা ও সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ জোরদার করা,ইসলামী নৈতিকতা সৃষ্টির জন্য ক্লাসের শুরুতে সুন্নাতি দোয়া শেখানো, মা-দক ব-াল্যবিবাহ এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং জোরদার করা সহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা দেন।