তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুর জেলা শিক্ষা অফিসারের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন

Mti Ahad Mahmud Dhaka 3 hours আগে | ১১:৪৫ AM

বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার: শিক্ষার মানোন্নয়ন, বৃক্ষরোপণ ও সহশিক্ষা কার্যক্রম জোরদারের নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:

মতলব দক্ষিণ (চাঁদপুর), ২৮ জুলাই ২০২৬: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, সহপাঠক্রমিক কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন।

এ সময় তিনি প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা–২০২৬ সফলভাবে আয়োজন ও শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিদ্যালয়ে ডিবেট ক্লাব কার্যক্রম আরও শক্তিশালী করার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবাদী, আত্মবিশ্বাসী ও বাকপটু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি সহপাঠক্রমিক কার্যক্রম নিয়মিত পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। এছাড়া ব-াল্যবিবাহ, মা-দকাসক্তি এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে বিদ্যালয়ভিত্তিক কাউন্সেলিং কার্যক্রম জোরদার করার পরামর্শ দেন, যাতে শিক্ষার্থীরা নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

পরিদর্শনের সময় বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জেলা শিক্ষা অফিসারের এ পরিদর্শন ও মূল্যবান নির্দেশনাকে স্বাগত জানান এবং ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ