তাজা খবর
বিজ্ঞাপন

গাইবান্ধায় সংরক্ষিত নারী আসনের এমপি মমতাজ আলোর প্রথম সফর।

গাইবান্ধা প্রতিনিধি:

জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

গাইবান্ধা জেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোর প্রথম সফর উপলক্ষে তাকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

 

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ নবি টিটুলের নেতৃত্বে জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা কৃষকদল, জেলা মহিলা দল, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য মমতাজ আলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

 

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে নেতাকর্মীরা সংসদ সদস্য মমতাজ আলোকে গাইবান্ধায় স্বাগত জানান এবং জেলার সার্বিক উন্নয়ন, জনগণের কল্যাণ ও গণতান্ত্রিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

মাননীয় সংসদ সদস্য (গাইবান্ধা-৪) জনাব শামীম কায়সার লিংকন এবং গাইবান্ধা জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন-টি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ