তাজা খবর
বিজ্ঞাপন

মা/দ/কের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের।

ডেস্ক রিপোর্ট:

মা-দকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, ‘আমরা দলমত নির্বিশেষে, সকল মানুষকে নিয়ে মা-দকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, যথাযথভাবে মা-দক নিরসন করতে পারলে সমাজের বহু সমস্যার সমাধান হয়ে যাবে।’

বিজ্ঞাপন

 

আজ দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মা-দক বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে বের হবার সময় সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

 

বিজ্ঞাপন

মা-দক নির্মূলে সরকারের অব্যাহত প্রচেষ্টাকে তুলে ধরে মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার দেশ থেকে চিরতরে মা-দককে বিদায় করতে আন্তরিকতার সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

আজ অনুষ্ঠিত মা-দক বিরোধী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার বেলাল হোসেন, ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাক হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীনসহ আরও অনেকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ