তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশ থানার এসআই খয়ের উদ্দীন পেলেন শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার স্বীকৃতি ​

পেশাগত দায়িত্ব পালনে অসাধারণ কৃতিত্ব ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু কাছ থেকে বিশেষ সম্মাননা লাভ করেছেন তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই-নিঃ) মো. খয়ের উদ্দীন। গত জুন/২০২৬ মাসের সার্বিক মূল্যায়নে অসামান্য সাফল্য অর্জন করায় তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।

​সম্প্রতি সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এসআই মো. খয়ের উদ্দীনের হাতে সম্মাননা স্মারক, প্রশংসাসূচক সনদপত্র এবং বিশেষ আর্থিক পুরস্কার তুলে দেন জেলার পুলিশ সুপার।
​এ সময় জেলার অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা বিধান এবং সেবামূলক কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় তাঁকে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআই মো. খয়ের উদ্দীন তাড়াশ থানায় যোগদানের পর থেকেই বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং মা-দক ও অপরাধ দমনে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন। তাঁর এই অনন্য অর্জন তাড়াশ থানা পুলিশের কর্মস্পৃহা এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার যাত্রাকে আরও একধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন স্থানীয় সুধী সমাজ।
​এই গৌরবান্বিত অর্জনে তাড়াশ থানার অফিসার ইনচার্জসহ সহকর্মীরা এসআই মো. খয়ের উদ্দীনকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ