তাজা খবর
বিজ্ঞাপন

রাজশাহীতে ধর-্ষণ চেষ্টার পালাতক আসামি রাবের হাতে গ্রেপ্তার

Nayem Hasan Nirob Sirajganj ২ দিন আগে | ০৬:০৭ PM

রাজশাহীতে ধর-্ষণ চেষ্টার পালাতক আসামি রাবের হাতে গ্রেপ্তার

মিনার আলম আকাশ, রাজশাহী : রাজশাহীর বেলপুকুর থানা এলাকা থেকে চাঞ্চল্যকর একটি ধর-্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আব্দুল্লাহ (৩০)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, রাজশাহী।

বুধবার (২৯ জুলাই) রাতে৭টা গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার মাহেন্দ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর সিপিএসসি’র একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল্লাহ রাজশাহী জেলার বেলপুকুর থানার মাহেন্দ্রা এলাকার মৃত নুরুলের ছেলে। তিনি দুর্গাপুর থানায় দায়ের করা একটি ধর-্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী মোছা. সূর্বনা আক্তার (২২) মায়ের বাড়ি গাজীপুর থেকে স্বামীর বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে ফিরছিলেন। তিনি অটোরিকশাযোগে গন্তব্যে রওনা হলে একপর্যায়ে অন্য যাত্রীরা নেমে যান। এরপর চালক আব্দুল্লাহ তাকে বাড়ির পথে না নিয়ে একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর-্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় ভুক্তভোগীর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত ১৩ জুলাই দুর্গাপুর থানায় নারী ও শি-শু নির্-যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ