তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ অভিযান

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে তাড়াশ থানা পুলিশ। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে আকস্মিক তল্ল-াশি চৌকি (চেকপোস্ট) বসিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

​উপজেলা জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন যানবাহন, সিএনজি, অটোরিকশা এবং পথচারীদের ব্যাগ তল্ল-াশি করছেন পুলিশ সদস্যরা। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা রোধে পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।

​এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন,
​”সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক রাখতেই আমাদের এই বিশেষ তল্ল-াশি অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। জনস্বার্থে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সন্দেহভাজন কোনো কিছু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি বিনীত আহ্বান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ