মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গজারিয়া থানা পুলিশের পৃথক মা-দকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়-াবাসহ দুই মা-দক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মো. ইয়াকুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ সদর থানার রনছ পারুলপাড়া এলাকার মফি বেপারীর পুকুরের উত্তরপাড়ের একটি বাগানে অভিযান পরিচালনা করেন। এ সময় উত্তর কেওয়ার এলাকার বাসিন্দা রোদ্র (২৬)-কে ৫০ পিস ইয়-াবাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই দিনে গজারিয়া থানা পুলিশ মা-দকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শান্তিনগর বক্তারকান্দি এলাকার বাসিন্দা মো. মোশাররফ প্রধান (৫৭)-কে আরও ৫০ পিস ইয়-াবাসহ আটক করে।
দুই অভিযানে মোট ১০০ পিস ইয়-াবা উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।