তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে মেম্বার পদপ্রার্থী ছিদ্দিক খন্দকারের গণসংযোগ

Md. Mohashin Hossain Chandpur 12 hours আগে | ০৯:৪২ PM

চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর তরপুরচণ্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন মো. ছিদ্দিক খন্দকার। শুক্রবার দিন বিকেলে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি ভোটারদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

মো. মুসলিম খন্দকারের পুত্র, মো. ছিদ্দিক খন্দকার। বর্তমানে তিনি চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর তরপুরচণ্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

এ সময় গণসংযোগে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এদিন সরদার বাড়ি তেঁতুলতলা, মিজি বাড়ি, খান বাড়ি, খন্দকার বাড়ি এবং তালুকদার বাড়ি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি।

মেম্বার পদপ্রার্থী মো. ছিদ্দিক খন্দকার বলেন, নির্বাচিত হলে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যাবো। বিশেষ করে মা-দকমুক্ত সমাজ গড়ে তোলা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। নির্বাচিত হলে ব্যক্তিগত স্বার্থ নয়, এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই।

স্থানীয় বাসিন্দারাও মা-দকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ