মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়-াবাসহ দুই মা-দক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টা ৪৫ মিনিটে টংগীবাড়ী থানার আওতাধীন আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাপ গ্রামের বাসিন্দা মো. রুবেল মাতুব্বর (৪৯) এবং একই এলাকার মো. মিঠন মৃধা (৩৮)।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় চলমান মা-দকবিরোধী অভিযানের অংশ হিসেবে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।