তাজা খবর
বিজ্ঞাপন

নিজ শি-শুকন্যা ধ/র্ষ/ণের অভিযোগে পিতা গ্রে/ফতার।

ডেস্ক রিপোর্ট:

 

২৯ জুলাই ২০২৬ বুধবার দুপুর ৩ ঘটিকায় খুলনা দৌলতপুর থানাধীন খানপাড়া সিপান থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, তাদের এলাকায় ৯ বছরের শি-শুকন্যাকে তার পিতা ধর্ষন করার অভিযোগে আটক করে স্থানীয় লোকজন তাকে মা-রধর করছে। ৯৯৯ তাৎক্ষনিকভাবে দৌলতপুর থানাকে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল ইয়াসমিন এবং এ সংক্রান্তে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপা-চার এসআই মোস্তাফিজুর রহমান।

 

বিজ্ঞাপন

ঘটনার প্রাথমিক বিবরণে জানা যায়, ভিকটিমের বাবা নাইট গার্ডের চাকুরী করে। ভিকটিমের মা কাজের জন্য তার কর্মস্থলে যাওয়ার পর ভিকটিমের বাবা ডিউটি শেষ করে সকাল সাড়ে সাতটার দিকে তার মেয়েকে ধর্ষন করে।

 

৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে দৌলতপুর থানা একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সোহেল খান (৫০) পিতা- মৃত আনোয়ার খান, গ্রাম-পাবলা খানপাড়া, থানা-দৌলতপুর, জেলা-খুলনা। বর্তমান ঠিকানা- খানপাড়া সিপান খোকন সাহেবের ভাড়া বাড়ি, খুলনাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ