গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার পিরোজালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু তাহের মুসল্লি। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন এবং দলীয় কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।