তাজা খবর
বিজ্ঞাপন

লামায় মা-বাবাকে মা-রধর, ইয়-াবা-মদ সেবন ও দেশীয় অস্ত্র বহনের দায়ে যুবকের কারাদণ্ড

Desk Editor ২৬ দিন আগে | ১০:৪২ PM

  • ­নজরুল ইসলাম, লামা, বান্দরবানঃ

বান্দরবানের লামায় ইয়-াবা ও মদ সেবন, মা-বাবাকে মা-রধর এবং দেশীয় অস্ত্র বহনের অভিযোগে মোঃ ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ রায় ঘোষণা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। এ ঘটনায় দায়ের করা মামলার নম্বর ৫৩/২০২৬।

দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার সোহরাব ড্রাইভারের ছেলে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইমতিয়াজের বিরুদ্ধে ইয়-াবা ও মদ সেবন, মা-বাবাকে মা-রধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম শেষে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, ❝যে সন্তানকে একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তানই যখন মাকে মা-রধর করে—এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, মা-দক সেবনের সঙ্গে পারিবারিক সহিংসতা ও সামাজিক অস্থিরতার সম্পর্ক নিয়ে এলাকায় উদ্বেগ রয়েছে। বিশেষ করে মা-বাবার ওপর সন্তানের নির্-যাতনের ঘটনা পরিবার ও সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা-দক সেবন, পারিবারিক নির্-যাতন এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দেশীয় অস্ত্র বহনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ