তাজা খবর
বিজ্ঞাপন

ক্লিন চাঁদপুরের উদ্যোগে জলাবদ্ধতা নিরসন, স্বস্তি ফিরল ৫০টি পরিবারের

Md. Mohashin Hossain Chandpur ৪০ দিন আগে | ০৭:৩৪ PM

সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুর-এর উদ্যোগে চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার মোল্লা বাড়ি সড়কে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালিত হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে সংগঠন-টির সদস্যরা প্রায় ২০০ ফুট সড়কের জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেন।

ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে সংগঠনের সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় দুর্ভোগে থাকা সড়কটি সংস্কারের ফলে প্রায় তিন-টি বাড়ির অন্তত ৫০টি পরিবারের চলাচল স্বাভাবিক হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। কার্যক্রম চলাকালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ নিজে উপস্থিত থেকে কাজের তদারকি করেন এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে অংশ নেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা ক্লিন চাঁদপুরের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। তারা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ কার্যক্রমে ক্লিন চাঁদপুরের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ