তাজা খবর
বিজ্ঞাপন

আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন।

Desk Editor 1 hour আগে | ০৮:৪৮ PM

আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন।

 

মোঃ কামরুল ইসলাম চাঁদপুর সদর চাঁদপুর।

 

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিতে আজ ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ সময় চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের নির্ধারিত নদ-নদীতে সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জেলেরা শেষবারের মতো নদীতে মাছ ধরতে পারবেন। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজা-রজাত ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

 

বিজ্ঞাপন

মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে নদ-নদী ও উপকূলীয় এলাকায় ২৪ ঘণ্টা যৌথ টহল ও অভিযান পরিচালনা করা হবে।

 

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার বা কেনাবেচা করলে আইন অনুযায়ী কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে। পাশাপাশি আইন অমান্যকারী জেলেদের নিবন্ধন বা জেলে কার্ড বাতিলের ব্যবস্থাও নেওয়া হতে পারে। প্রজনন ক্ষেত্রসংলগ্ন এলাকার বরফকল বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

এদিকে নিষেধাজ্ঞাকালীন মাছ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দিচ্ছে। দেশের প্রায় সাড়ে ৬ লাখ নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে এ সহায়তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন

জাতীয় এ কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ