তাজা খবর
বিজ্ঞাপন

বড়লেখায় নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত।

Desk Editor 57 minutes আগে | ০৮:৫৬ PM

বড়লেখায় নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত।

 

বড়লেখা প্রতিনিধি:

 

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ -এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ষষ্ঠ দিনের মতো জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতা মূলক প্রশিক্ষণের বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নিসচার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জমির উদ্দিনের নেতৃত্বে উপজেলার তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ-ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

 

বিজ্ঞাপন

পরে বিদ্যালয়ের হলরুমে সচেতনতা মূলক নানান বিষয় নিয়ে শিক্ষকদের সাথে এক মতবিনিময় হয়। শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক প্রশিক্ষনের বিষয়ে তারা একমত পোষণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদ মালেক, সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র নাথ, সহকারী শিক্ষক মোহিত চন্দ্র দাস, মো. সাইদুর রহমান, শেলী রানী দত্ত, দেবাশীষ চক্রবর্ত্তী, অজয় লাল দাস, কৌশিক চন্দ্র দাস, সুজন চন্দ্র বর্মন, পল-াশ বর্মা। এছাড়াও নিসচার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল ও দপ্তর সম্পাদক শাহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ