তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে ২০ জন দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

​আজ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুহাস ইউনিয়ন প্রশাসক প্রকৌশলী মো. রবিন হোসেন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ (ইউপি সদস্যগণ) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কার্যক্রমে দুস্থ মানুষের হাতে শুকনো ও মানসম্মত খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাবার পেয়ে স্থানীয় অসহায় মানুষগুলো সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ