সিরাজগঞ্জ সদর উপজেলায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৫৫ পিচ ইয়-াবা ট্যাবলেটসহ মোছাঃ পারুল পারভিন (৩০) নামের এক নারী মা-দক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ সময় কৌশলে পালিয়ে যান তার স্বামী ও মূল অভিযুক্ত মোঃ সোহাগ আলী (৩৮)।
০৪ আগস্ট (সোমবার) দুপুরে সিরাজগঞ্জ সদর থানাধীন রঘুনাথপুর চরপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পরিদর্শক মোঃ নিজাম উদ্দিন খানের নেতৃত্বে একটি রেইডিং টিম সিরাজগঞ্জ সদর থানাধীন রঘুনাথপুর চরপাড়া গ্রামস্থ আসামী মোঃ সোহাগ আলীর বসতবাড়ী ঘেরাও করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোঃ সোহাগ আলী দ্রুত পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘেরাওকৃত বসতঘরের পূর্ব পাশের শয়নকক্ষের ভেতরে তল্ল-াশি চালিয়ে আসামী মোছাঃ পারুল পারভিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, তারা স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে একত্রে মা-দকদ্রব্য ইয়-াবা ট্যাবলেট এর ব্যবসা করে আসছেন।
পরে আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের খাটের তোষকের নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে মোড়ানো ২৫৫ পিচ অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ২৫.৫ গ্রাম। ডিজিটাল নিক্তিতে পরিমাপ শেষে নিয়মানুযায়ী আলামত জব্দ তালিকা প্রস্তুত ও সীলগালা করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ৪১ ধারায় সিরাজগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের নিকট ন্যস্ত রয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।