তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জাহিদুল হাসানের মতবিনিময় সভা পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি  

 

ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের প্রধানগণ এবং রেঞ্জ কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট, ২০২৬) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। সভার শুরুতে নবাগত রেঞ্জ ডিআইজি উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় এবং পরিচিতি পর্বে অংশ নেন।

সভার শুরুতে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো: আবু বকর সিদ্দীক নবাগত ডিআইজি মহোদয়কে ময়মনসিংহ রেঞ্জের বিদ্যমান সাংগঠনিক কাঠামো, চলমান কার্যক্রম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন। এরপর রেঞ্জের প্রশাসনিক গতিশীলতা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ ও প্রত্যাশিত পুলিশি সেবা নিশ্চিতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশকে আরও অগ্রণী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি রেঞ্জের সকল পুলিশ সদস্যকে সততা, ন্যায়-নিষ্ঠা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন। নবাগত ডিআইজির এই অনুপ্রেরণামূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে উপস্থিত পুলিশ সদস্যগণ জনসেবায় নিজেদের নতুন উদ্যমে নিয়োজিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত] রাশিদা বেগম, পিপিএম; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার জামালপুরের কমান্ডেন্ট (পুলিশ সুপার) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত] মো: মিলন মাহমুদ, বিপিএম-বার এবং পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার। এ ছাড়া জেলা পুলিশ প্রধানদের মধ্যে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, জামালপুর জেলার পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন এবং শেরপুর জেলার পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের প্রধানগণের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার সোমা হাপাং, নেত্রকোনার কমান্ডেন্ট (পুলিশ সুপার) কানাই লাল সরকার এবং শেরপুরের ভারপ্রাপ্ত কমান্ডেন্ট (পুলিশ সুপার) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল। এ ছাড়াও স্টাফ অফিসার টু ডিআইজি (সহকারী পুলিশ সুপার) মো: পারভেজ আলমসহ রেঞ্জ কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও বেসামরিক কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ