তাজা খবর
বিজ্ঞাপন

‎মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতে ইসলামীর গণমিছিল

খবর টিভি ডেস্ক 7 hours আগে | ০৩:৫২ PM

‎মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতে ইসলামীর গণমিছিল।

‎রবি ডাকুয়া,বাগেরহাট:


‎ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাগেরহাটের মোংলায় বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকালে পৌর শহরের প্রধান প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে দলটির নেতাকর্মী ছাড়াও সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

‎মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতে ইসলামীর গণমিছিলগণমিছিল
‎বুধবার সকাল ১০টায় মোংলা পৌর শহরের শ্রমিক সংঘ চত্বর থেকে বর্ণাঢ্য গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার দাবি প্রতিধ্বনিত হয়।


‎এর আগে, সকাল থেকেই মোংলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্ধারিত সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে হাজারো মানুষের উপস্থিতিতে এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।

বিজ্ঞাপন


‎মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মাধ্যমেই দেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। কোনো অবস্থাতেই শহীদের রক-্তের সঙ্গে আপস করা হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।


‎বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সাম্যবাদী বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ