ছাতক উপজেলা দলিল লেখক সমিতির
ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগষ্ট শনিবার
সেলিম মাহবুব, ছাতক:
বাংলাদেশ দলিল লেখক সমিতি ছাতক উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২২ আগষ্ট শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনী সিডিউল ঘোষণা করে নির্বচনী কার্যক্রম শুরু করেছেন ।
নির্বাচনী তপশীলে রয়েছে মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ ৫ আগষ্ট থেকে ৯ আগষ্ট বিকাল ৩ ঘটিকা পর্যন্ত। মনোনয়ন সংগ্রহ করতে পারবেন, সমিতির নির্বাচনী কার্যালয় থেকে।
প্রধান নির্বাচন কমিশনার বরাবরে মনোনয়ন পত্র দাখিলের তারিখ আগামী ১০ আগষ্ট সোমবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত।
দাখিলকৃত মনোনয়ন পত্র বাছাই করা হবে ১২ আগষ্ট বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত। সমিতির কার্যালয়ে। মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন ১৩ আগষ্ট সকাল ১০ টা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত।
২২ আগষ্ট শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনানের দায়িত্বে রয়েছেন মো.শাহাজুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন, মোহাম্মদ গৌছ উদ্দিন ও সোলাইমান আহমদ তালুকদার। উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন, উপজেলা সাব-রেজিস্ট্রার মো.সাইফুল আলম।
ছাতক উপজেলা দলিল লেখক সমিতিতে ভোটার রয়েছেন ৪৪ জন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ- সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মনোনয়ন পত্র সংগ্রহের ২য় দিন বেলা ২,০০ ঘটিকার সময় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী।
সভাপতি পদে কাজী আনোয়ার মিয়া আনু, সহ- সভাপতি পদে ওয়াছির আলী, সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন, সহ- সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম নোমান, সাংগঠনিক সম্পাদক পদে দিলোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ পদে রুকন মিয়া তাদের নিজ-নিজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, দলিল লেখক নজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার মো.শাহাজুল ইসলাম জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আচরণ বিধির ক্ষেত্রে গঠিত নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। ##