তাজা খবর
বিজ্ঞাপন

সিলেটে,ঢাকামহা সড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘ-র্ষে নি-হত ৯

Desk Editor 5 hours আগে | ০৩:২২ PM

সিলেটে,ঢাকামহা সড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘ-র্ষে নি-হত ৯

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের সংঘ-র্ষে নি-হত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে গুরুতর জখম অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনকে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, সকালের দিকে দয়ামীরস্থ কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘ-র্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন নি-হত হন। পরে হাসপাতালে নেওয়া পথে আরও একজনের মৃত-্যু হয়।

বিজ্ঞাপন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

নি-হত ৯ জনের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২৫) ও ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের মেয়ে জাইফা (৪)। নি-হতরা ইউনিট পরিবহনের যাত্রী ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। আহত ১৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসমানীনগর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে সবার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে পুলিশ কাজ চলছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ