মুন্সীগঞ্জ প্রতিনিধি:
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাশের হারের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কৃতিত্ব অর্জন করায় পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউটকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসক প্রতিষ্ঠান-টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সদর উপজেলার পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট থেকে মোট ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠান-টি মুন্সীগঞ্জ জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শতভাগ পাসের সাফল্য অর্জন করে।
এছাড়া প্রতিষ্ঠান-টির ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে দুইজন শিক্ষার্থী সকল বিষয়ে এ+ পাওয়ার গৌরব অর্জন করেছে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রতিষ্ঠান-টির এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে মুন্সীগঞ্জের শিক্ষা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
একই সঙ্গে তিনি প্রতিষ্ঠান-টির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও গৌরবময় অগ্রযাত্রা কামনা করেন।