তাজা খবর
বিজ্ঞাপন

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Desk Editor ৩০ দিন আগে | ০৮:০৭ PM

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

 

ডেস্ক রিপোর্ট:

 

বিজ্ঞাপন

আজ ১১ আগস্ট/২০২৬খ্রি: সকাল ০৭:০০ ঘটিকার সময় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কুমিল্লা জেলায় বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি, জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহেদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার , জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়।


মাষ্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) জনাব মোস্তাইন বিল্লাহ ফেরদৌস ।
এ সময় ডিআইজি , চট্টগ্রাম রেঞ্জ মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। ডিআইজি , চট্টগ্রাম রেঞ্জ মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) জনাব ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ জিয়াউর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া,অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জনাব কামরুজ্জামান সহ জেলা পুলিশের সকল সার্কেলগন ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ