মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মুক্তারপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়-াবাসহ মো. শাকিল হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন মুক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মা-দকবিরোধী কার্যক্রম জোরদার করতে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল মুক্তারপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় জনৈক জামাল গাজীর ফলের দোকানের সামনের পাকা সড়কে শাকিল হাসানকে তল্ল-াশি করা হয়।
তল্ল-াশির একপর্যায়ে তাঁর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়-াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার শাকিল হাসানের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার উত্তর ছদাহ এলাকায়। তাঁর পিতার নাম মো. ইউসুফ।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।