তাজা খবর
বিজ্ঞাপন

জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত

Nayem Hasan Nirob Sirajganj ৬ দিন আগে | ০৯:২৪ PM

 

জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি:

সরকারি খরচে আইনগত সহায়তা ও আপোষে বিরোধ মীমাংসা বিষয়ক এক সচেতনতামূলক সভা জগন্নাথপুরে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২ টায় সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড এর সিনিয়র অফিসার ও সিনিয়র সিভিল জজ মোঃ জুনাইদ বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে সরকার বদ্ধ পরিকর। আপোষযোগ্য যে কোন বিরোধ মীমাংসার সমাধান আইনে আছে।
মামলার জট কমিয়ে আনতে সরকার লিগ্যাল এইড এর মাধ্যমে নানা উদ্যোগ গ্রহন করেছে। মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌচে দিতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। ভূল পথে গিয়ে মানুষ যাহাতে হয়র-ানির শিকার না হয় এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সরকারের এই মহতি উদ্যোগকে প্রচার প্রচারণার মাধ্যমে জানিয়ে দেয়ার দায়িত্ব আমাদের সকলের।
যাহাতে সরকারের মাধ্যমে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হয়।
তিনি জন-সচেতনতা সৃষ্টির লক্ষে সবাইকে সামিল হওয়ার আহবান জানান।
সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপি নেতা লুৎফুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক তাজউদদীন আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল, সদস্য সচিব রিয়াজ রহমান, কমিটির সদস্য ফারুক আহমদ, মোঃ আব্দুল ওয়াহিদ, সাংবাদিক আল আমিন, হুমায়ুন কবীর ফরিদী, ফুজায়েল আহমদ প্রমূখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ