তাজা খবর
বিজ্ঞাপন

জুলাই শহিদ ও যোদ্ধাদের জাতি শ্রদ্ধাভরে আজীবন মনে রাখবে — এমপি এমরান আহমদ চৌধুরী

Desk Editor 2 hours আগে | ০৯:১৮ PM

 

সিলেট-৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দীর্ঘ ১৫-১৬ বছরের ক্ষোভের চূড়ান্ত বিস্-ফোরণ ঘটেছিলো চব্বিশের জুলাই-আগস্টে। হাজারো তাজা প্রাণের ত্যাগ ও রক-্তের স্রোতে রাজপথে তৈরি দ্রোহের কারণে ৫ আগস্ট স্বৈরশাসক পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই-আগস্ট বিপ্লব কোনো একটি পক্ষের নয়। সারা দেশের মজলুম জনতার। আমি নিজেও একজন গ্যাজেটভুক্ত জুলাইযোদ্ধা। জাতি জুলাই শহিদ ও যোদ্ধাদের শ্রদ্ধাভরে আজীবন স্মরণ রাখবে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকাল ৪টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জুনায়েদ কবীর ও উপজেলা প্রশাসনের নাজির রুমান আহমদ নোশাদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ ছবেদ আলী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা জামাতের আমির জিন্নুর আহমদ চৌধুরী।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ।
আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি সহ-মানবাধিকার বিষয় সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ-সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবর আহমদ, পৌর বিএনপি নেতা সুফিয়ান আহমদ খাঁন, যুব-বিষয়সম্পাদক এম এ আশিক, বিএনপি নেতা কাজী বেলাল আহমদ, জুলাই শহিদ কামরুলের পিতা রফিক উদ্দিন, শহিদ মিনহাজের ভাই সাঈদ আলম, আহত জুলাই যোদ্বা লায়েক আহমদ, ইকব-াল হোসেন, মাসুদ চৌধুরী, আসাদুজ্জামান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, সদস্য সচিব জাকারিয়া শাহজাহান ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মতিন। গীতাপাঠ করেন তপন সরকার।
সভা শেষে দুআ অনুষ্ঠিত হয়। এসময় মুনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ