মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন কৌশলগত পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। ময়মনসিংহ জেলা সু-যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এবং ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ মাহবুবুল হক।পুলিশ সূত্রে জানা যায়, নগরীতে ছিনতাই ও অপরাধমূলক তৎপরতা রোধে কোতোয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে একাধিক স্থানে তল্ল-াশি ও অভিযান চালায়। এ সময় অপরাধের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়।অভিযানের বিষয়টি নিশ্চিত করে পুলিশ প্রশাসন জানায় নগরবাসীকে নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।