তাজা খবর
বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবানে শহিদদের প্রতি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

খবর টিভি ডেস্ক 12 minutes আগে | ১১:২১ PM

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবানে শহিদদের প্রতি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

মুহাম্মদ আলী,বান্দরবান প্রতিনিধি:

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

বিজ্ঞাপন

 

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৬টা ১ মিনিটে বান্দরবান সদরস্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

 

বিজ্ঞাপন

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের নেতৃত্বে পরিষদের কর্মকর্তারা শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার মো. আবুল মনসুর, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, জেলা পরিষদ সদস্য মো নাছিরু উদ্দিন’সহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা শহিদদের আদর্শ ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ