জেলা প্রতিনিধি,পঞ্চগড় :
পঞ্চগড়ে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পেরিয়ে গৌরবের ৫১ বছরে পদার্পণ উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
বুধবার (১২ আগষ্ট) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল|
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান খান বাবলা,পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার ও জ্যৈষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।
স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক করতোয়ার পঞ্চগড় প্রতিনিধি সামসউদ্দীন চৌধুরী কালাম।
আলোচনা সভা শেষে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণে কেক কাটা হয়।
পরে প্রেসক্লাবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় পঞ্চগড় জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।