সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ১ নম্বর ঘাটের নিচ থেকে গা-ঁজা সেবনরত অবস্থায় দুই যুবককে হাতে-নাতে গ্রেফতার করেছে প্রশাসন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (১৬ আগস্ট) কাজিপুর উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এই দণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ আব্দুল লতিফ (২০),মোঃ সুজন ইসলাম (২১),উভয় আসামির স্থায়ী ঠিকানা কাজিপুর সদর মুসলিমপাড়া,
অভিযানকালে গা-ঁজা সেবনরত অবস্থায় আটকের পর তাদের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯ (১) (গ) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। পরে একই আইনের ৩৬ (১) এর সারণি ১ এর ক্রমিক ২১ অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাদের উভয়কে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মা-দকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।