তাজা খবর
বিজ্ঞাপন

লামায় মা-দকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা

Desk Editor ২৪ দিন আগে | ০২:১৫ PM

লামায় মা-দকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা

 

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

 

বিজ্ঞাপন

মা-দকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মা-দক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মা-দকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।

 

 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) লামা থানাধীন ৭ নম্বর ফাইতং ইউনিয়নের ফাইতং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

বিজ্ঞাপন

পথসভা ও র‌্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

সভায় বক্তারা মা-দকের ভয়াবহ কুফল, সামাজিক ও পারিবারিক জীবনে এর ক্ষতিকর প্রভাব এবং তরুণ প্রজন্মকে মা-দক থেকে দূরে রাখার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।

বিজ্ঞাপন

 

 

লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ তার বক্তব্যে মা-দকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বলেন, মা-দকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মা-দকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

 

 

পথসভা ও র‌্যালি শেষে মা-দকবিরোধী তৎপরতার অংশ হিসেবে এলাকায় চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এ সময় যানবাহন ও সন্দেহভাজনদের তল্ল-াশি করা হয়।

বিজ্ঞাপন

 

 

পুলিশ জানায়, মা-দক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা-দকবিরোধী এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ