তাজা খবর
বিজ্ঞাপন

৬৫ বছরে বাকৃবি: দেশ-বিদেশে ছড়িয়ে ৬১ হাজার সাবেক শিক্ষার্থী

Desk Editor ২৭ দিন আগে | ০৩:১৩ PM

বাকৃবি প্রতিনিধি,

 

গৌরব ও ঐতিহ্যের ৬৫ বছর উপলক্ষে দেশের কৃষি শিক্ষা ও গবেষনার ‘আঁতুড়ঘর’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) দিনব্যাপী নানান কার্যক্রম উদযাপিত। মঙ্গলবার(১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আয়োজনে দিবসটি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন উপা-চার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

 

বিজ্ঞাপন

এদিনের সকাল ১০ টায় উপা-চার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. সামছুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক ও সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, প্রক্টরিয়াল টিমের সদস্যবৃন্দসহ সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

 

শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোর থেকে শুরু করে উপা-চার্য বাসভবনের সামনে দিয়ে প্রদক্ষিন করে হেলিপ্যাডে এসে শেষ হয়। পরিবর্তিত সেখানে কবুতর অবমুক্তকরণ ও বেলুন উড্ডয়ন করা হয় ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে হ্যালীপ্যাড সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ ও  বাকৃবি উপা-চার্যের বাস ভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

বিজ্ঞাপন

এসময় ‎আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো.শহীদুল হক বলেন, কোনো গবেষণা সফল করতে হলে কমপক্ষে পাঁচ বছর ধরে কাজ করে যেতে হয়। আগামী ১৫ থেকে ২০ বছর পর বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব প্রযুক্তির প্রয়োজন হতে পারে, সেগুলো এখন থেকেই নির্ধারণ করে উন্নয়নের কাজ করতে হবে। ঐতিহ্যগতভাবে গত ৬৫ বছর ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পুষ্টি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে আসছে। তরুণ প্রজন্মকে বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত এবং নতুন নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে আগামী দিনে এই দায়িত্ব পালনের করে যেতে হবে।

 

বিজ্ঞাপন

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৬১ হাজার ৬৯৯ জন প্রাক্তন শিক্ষার্থী দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিদেশি শিক্ষার্থীরাও নিজ নিজ দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশ সদস্য, শান্তিরক্ষা বাহিনীর সদস্য, প্রশাসন, শিক্ষকতা সহ গবেষণা ও বিভিন্ন পেশায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

‎তিনি আরও বলেন, দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব প্রাক্তন শিক্ষার্থীকে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের এই অর্জন কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে শিক্ষক ও গবেষক সবার আন্তরিক প্রচেষ্টার ফসল। এই অর্জন শেষ নয়, বরং এটি একটি সূচনা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে তার নিজস্ব মহিমা ও গৌরব নিয়ে সামনে এগিয়ে নিতে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে।

বিজ্ঞাপন

 

 

  1. কর্মসূচির অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় আবাসিক হলসমূহে বৃক্ষরোপণ এবং ১টায় বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ ও উপাসনালয়ে বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ