তাজা খবর
বিজ্ঞাপন

হাটখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অনুমোদন, সভাপতি সাইদুর রহমান বাবুল হালদার

Liton mahmud ২২ দিন আগে | ১০:৫২ PM

নিজস্ব প্রতিবেদক,মুন্সিগঞ্জ 

হাটখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি–২০২৬ অনুমোদন হওয়ায় নবনির্বাচিত সভাপতি ও কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয়রা।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাটখান গ্রামের কৃতিসন্তান, যশলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমান বাবুল হালদার। তাঁর এই নতুন দায়িত্বে সফলতা কামনা করে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

একইসঙ্গে ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সকল সদস্যকেও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সম্মিলিত প্রচেষ্টা, সততা ও দায়িত্বশীল নেতৃত্বে হাটখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।

বিজ্ঞাপন

নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।

শিক্ষার আলোয় আলোকিত হোক হাটখান, এগিয়ে যাক সবার প্রিয় হাটখান সরকারি প্রাথমিক বিদ্যালয়—এটাই প্রত্যাশা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ