ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন
সেলিম মাহবুব,ছাতকঃ
সবুজ বাঁচলে আমরা বাঁচি, সবুজে বাঁচুক আগামী প্রজন্ম’
এই স্লোগানকে সামনে রেখে ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের ২০০টি চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী ছাতক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এসব গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণের জন্যও গাছের চারা বিতরণ করা হয়। এর অংশ হিসেবে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেন, সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য আব্দুল্লাহ আল মামুন তালুকদার, ইকব-াল হোসেন, রাজিকুল ইসলাম, জামিল হোসেন, দিলোয়ার হোসেন জয়, কয়েছ আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বস বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা করতে হবে। বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।##