লামার সরই ইউনিয়নে ১৮ পিস ইয়-াবাসহ যুবক আটক
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১৮ পিস ইয়-াবাসহ শফিক নামে এক যুবককে আটক করেছে সরই পুলিশ ফাঁড়ি।
শুক্রবার (২১ আগস্ট) সরই পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১৮ পিস ইয়-াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহরিয়ার কবির। তিনি বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ পিস ইয়-াবাসহ শফিক নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রাথমিক তথ্যমতে জানা গেছে, আটক শফিকের বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায়। তিনি বর্তমানে লামা উপজেলার সরই ইউনিয়নে চাষাবাদের কাজে অবস্থান করছিলেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আটক শফিকের বিরুদ্ধে ছোট ছোট শি-শুদের কাছেও মা-দক বিক্রির অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অভিযোগটি তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
স্থানীয়রা জানান, সরই ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় মা-দকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে শি-শু-কিশোরদের মা-দকের ভয়াবহতা থেকে রক্ষায় মা-দক বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, আটক শফিকের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।