তাজা খবর
বিজ্ঞাপন

সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত-্যা: মামলা দায়ের, আটক ১

Desk Editor ১৬ দিন আগে | ১১:৫০ AM

সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত-্যা: মামলা দায়ের, আটক ১

 

সিলেটের শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত-্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম জালাল আহমদ (৪০)।মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এদিকে, এ ঘটনায় রাতে নি-হতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।তিনি বলেন,রবিবার রাত ১টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ীকে কুপ-িয়ে হত-্যার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রসঙ্গত, রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপ-িয়ে হত-্যার ঘটনা ঘটে। নি-হত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে। তিনি পরিবার নিয়ে ইসলামাবাদ এলাকায় নিজ বাসায় থাকতেন।শাহাব উদ্দিনকে হত-্যা পূর্ব পরিকল্পিত বলছে পুলিশ। খ-ুনিরা আগে থেকেই শাহাব উদ্দিনকে অনুসরণ করছিল বলে দাবি পুলিশের।

 

বিজ্ঞাপন

এর আগে, গত ১২ আগস্ট সকালে সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর ‘নিকুঞ্জ ভিলায়’ নিজ বাসার ভেতরে খ-ুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও এক ব্যবসায়ীকে কুপ-িয়ে হত-্যার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ