তাজা খবর
বিজ্ঞাপন

রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হা-মলার ভিডিও ভাইরাল, যা জানা গেল যাচাইয়ে

Desk Editor ১৩ দিন আগে | ০৬:৩৮ PM

রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হা-মলার ভিডিও ভাইরাল, যা জানা গেল যাচাইয়ে

রাজবাড়ী প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজবাড়ীতে এক নারী ম্যাজিস্ট্রেটের ওপর হা-মলার দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও দাবি করা হচ্ছে। তবে ভিডিওটির সময়, স্থান ও ঘটনার প্রেক্ষাপট নিয়ে এখনো স্পষ্ট ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সরকারি কর্মকর্তাদের ওপর হা-মলার ঘটনা ঘটে। এ সময় অভিযানে আটক এক ব্যক্তিকে তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

বিজ্ঞাপন

ঘটনার পর এ বিষয়ে থানায় মামলা করা হয়। পরে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে যে ভিডিওটি নারী ম্যাজিস্ট্রেটের ওপর অমানবিক হা-মলা হিসেবে প্রচার করা হচ্ছে, সেটি ওই ঘটনার ভিডিও কি না—তা নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

ফলে ভিডিওটির উৎস ও প্রেক্ষাপট নিশ্চিত না করে এটিকে নতুন কোনো ঘটনা হিসেবে প্রচার না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কোনো তথ্য বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করা জরুরি।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ