পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম
ঢাকা, ৩১ আগস্ট ২০২৬ (সোমবার): গত ১৬ থেকে ৩০ আগষ্ট ২০২৬ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর রিজিয়নসমূহের বিভিন্ন জোনের উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা প্রদান, ভাষা ও সংস্কৃতিচর্চা ক্লাব গঠন ও শিক্ষা উপকরণ বিতরণ, কারিগরি প্রশিক্ষণ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি, আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এই সকল কার্যক্রমের আওতায় উপকৃত হন।
পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারা অব্যাহত থাকবে।