তাজা খবর
বিজ্ঞাপন

ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ

Desk Editor ১০ দিন আগে | ০২:৫৯ PM

ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ

 

ঢাকা, ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ

 

বিজ্ঞাপন

আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় আগমন করেন।

 

মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি, বিরোধী দলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ-সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে মতবিনিময় করেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সুসম্পর্ক বিস্তারে গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

 

এই সফরে মিজ অ্যান্ডা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।

 

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় সংসদ সচিব-ালয়ের অতিরিক্ত সচিব ও সংসদ সচিব-ালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ